রবিবার, দুপুর ১২:৪৮
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি,

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে আগুন

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। সোমবার (৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, আজ (সোমবার) সকাল ৮টা ৫ মিনিটে আমাদের কাছে সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার খবর আসে। পরে আমাদের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ৫৩ মিনিটে।

ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *