মঙ্গলবার, বিকাল ৩:০৬
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি,

ঢাকার মিরপুরে দর্শকদের টিকিট ছাড়াই খেলা দেখার সুযোগ।

নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে বাজেভাবে হারে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২১ মে) দ্বিতীয় টেস্টে সফরকারীদের মুখোমুখি হবে স্বাগতিকরা। এই টেস্ট টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন দর্শকরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, চার দিনের এই আনঅফিসিয়াল টেস্টের সবগুলো দিনই দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত থাকবে। ৫ নম্বর গেট বাদে বাকি গ্যালারিগুলোতে টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন তারা। যদিও কিছু নির্দেশনা দিয়ে রেখেছে বিসিবি। সেগুলো অনুসরণ করলেই বিনামূল্যে খেলা দেখতে পারবেন দর্শকরা।
এর আগে, নিউজিল্যান্ডে ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে ৪ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৮৭ রানের জয় নিয়ে তারা সিরিজে সমতা ফেরায়। শেষ ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে সোহান বাহিনী

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *