সোমবার, রাত ২:১৯
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি,

বাংলাদেশের পর স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে প্রথম ওয়ানডে জয়ের পর স্পিন শক্তি বাড়াতে নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ। সিরিজের মাঝে এবার একই পথে হেঁটেছে ওয়েস্ট ইন্ডিজও। তারাও বাড়িয়ে নিচ্ছে স্পিন শক্তি। ক্যারিবীয় স্কোয়াডে যুক্ত হতে যাচ্ছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেইন।

দল সূত্রে জানা গেছে,৩২ বছর বয়সী আকিল সোমবার (২০ অক্টোবর) রাতেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার রেমন সিমন্ডস। এর আগে দুটি টি-টোয়েন্টি খেলেছেন ২৪ বছর বয়সী এই পেসার।

ওয়েস্ট ইন্ডিজ দলে আগে থেকেই তিন স্পিনার গুডাকেশ মোতি, খারি পিয়েরে ও রোস্টন চেজ ছিলেন। সেই তালিকায় যুক্ত হচ্ছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল।

শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচের একাদশে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন তিন স্পিনার গুডাকেশ মোতি, খারি পিয়েরে ও রোস্টন চেজ। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও এক স্পিনার।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *