বুধবার, সকাল ৭:৫০
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি,

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিসিবির বোর্ড সভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি সভাপতি হয়েছেন। এছাড়াও নাজমুল আবেদীন ফাহিম সিনিয়র সহ-সভাপতি ও ফাহিম সিনহা সহ-সভাপতি  নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে এক অনলাইন সভায় বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবির পরিচালক ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে।

বিসিবি পরিচালক হয়ে বোর্ড সভায় অংশ নিয়ে বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে একই পদ্ধতিতে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে বিসিবির বস হয়েছিলেন ফারুক আহমেদ।

গতকাল রাতে ফারুক আহমেদের ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকের পদ বাতিল করে চিঠি দেওয়া হয়। বিসিবির সংখ্যাগরিষ্ঠ ৮ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে চিঠি দেন। পরিচালকের পদ হারানোয় তিনি বিসিবি সভাপতির পদও হারান।

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *