আলিয়া মাদ্রাসাগুলোতে পূজার ছুটি না দেওয়ার দাবি

দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় আসন্ন দুর্গা পূজাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সব ছুটি বাতিল করে মাদ্রাসা খোলা রাখার দাবি জানিয়েছে মাদ্রাসার শিক্ষক-ছাত্র এবং অভিভাবকরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, আমরা অন্য ধর্মীয় অনুষ্ঠানের প্রতি কোনো অসম্মান না করে বলতে চাই— […]
শুভ মহালয়া রোববার, ছুটি নিয়ে যা জানা গেলো

আগামী ২১ সেপ্টেম্বর (রোববার) শুভ মহালয়া। এদিন থেকেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সূচনা হবে। তবে এ বছর মহালয়া উপলক্ষ্যে সরকারি কোনো ছুটি নেই। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা ঘেঁটে দেখা গেছে, মহালয়ার জন্য কোনো আলাদা ছুটি রাখা হয়নি। একইভাবে শিক্ষা মন্ত্রণালয়ের বেশিরভাগ অধিদফতরের প্রকাশিত ছুটির তালিকাতেও মহালয়ার নাম নেই। তবে অনেকেই এদিন ঐচ্ছিক […]
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’, ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। অন্তর্বর্তী সরকার গঠনের এই দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া, গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে সরকার। দুটি দিবস […]