সিইসিতে রুমিন ফারহানা ও আতাউল্লাহর সহিংসতার ঘটনায় আজ সাক্ষ্য গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী সীমানা নির্ধারণ শুনানিতে সংঘর্ষের ঘটনায় তদন্তের অংশ হিসেবে আজ (১৪ সেপ্টেম্বর) সাক্ষ্য গ্রহণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন (পিএস অ্যান্ড আইআই) ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফরিদ আহমেদের স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) ও ব্রাহ্মণবাড়িয়া-৩ […]
সংসদ নির্বাচনের আসনের সীমানা নিয়ে ইসিতে শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়। এতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নিয়েছেন। শুনানির শুরুতে সিইসি বলেন, ‘আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে […]