বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম

বিএনপি ক্ষমতায় গেলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় যায়, ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না। সচেতন হোন জনগণ, আর কত? চাঁদাবাজ, জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না?’ গতকাল রবিবার বিকেলে […]
বিএনপি দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন, আ.লীগ একবার: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, বর্তমান ও পূর্ববর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিএনপি ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর আওয়ামী লীগ একবার। ইসলামী হুকুমত হলে সবাই সমান মর্যাদা পাবে। সবাই একসাথে হাসবে, কাঁদবে, খাবে কেউ পিছিয়ে থাকবে না। বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে চৌরাস্তা স্টিল পট্টিতে […]
অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল; তা পালন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম […]
বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে, দিল্লি বহুদূর: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, ভেবেছিলাম ফ্যাসিবাদ দূর হলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু পেয়েছি চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণকারী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নিউমার্কেট এলাকায় খুলনা মহানগর শাখা আয়োজিত প্রয়োজনীয় রাষ্ট্র সংষ্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। […]
ঢাকায় সোহাগ খুনের দায় তারেক জিয়াকে গ্রহণ করতে হবে : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ঢাকায় সোহাগ খুনের দায়-দায়িত্ব তারেক জিয়া, মির্জা ফখরুল ও প্রশাসনকে গ্রহণ করতে হবে। এক আবু সাঈদ হত্যা আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলেছে, আর এক সোহাগ হত্যায় বিএনপির মসনদও ধ্বংস হয়ে যাচ্ছে। শনিবার (১২ জুলাই) বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে ইসলামী যুব […]