১৮-১৯ সেপ্টেম্বর সকালের কর্মসূচি স্থগিত করল জামায়াত

আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনো ধরনের বিক্ষোভ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, […]