রবিবার, সন্ধ্যা ৭:০৯
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি,

হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের […]

রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ

দেশে পৌঁছানোর পর কোথায় নেওয়া হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ, তা নিয়ে দুপুর থেকেই নানা কথা শোনা যাচ্ছিল। বিমান দেশের মাটি স্পর্শ করার কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, আজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না মরদেহ। রাখা হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার পর […]

শহীদ শরিফ ওসমান হাদির উত্তরাধিকার রাজনীতিতে: সংসদ নির্বাচনে লড়বেন বোন

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি শহীদ হলেও তাঁর আদর্শ ও আন্দোলন থেমে থাকেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর বোন অংশ নেবেন—এমন ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সমাবেশে শহীদ হাদির নামে শাহবাগ চত্বরের নামকরণ এবং তাঁর […]

লাল-সবুজের কফিনে দেশে ফিরেছেন ওসমান হাদি

শরিফ ওসমান হাদি। কথা ছিল জনপ্রতিনিধি হয়ে রুখবেন অন্যায়-অনাচার। কিন্তু সব থেমে গেল একটি বুলেটে। দেশি-বিদেশি হাসপাতালে মৃত্যুর সঙ্গে টানা সাতদিনের লড়াই শেষে নিথর দেহে বাংলাদেশে ফিরছেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। তার লাল-সবুজের কফিন যেন এক অসমাপ্ত প্রতিশ্রুতি। তবে রেখে গেলেন সাহস, প্রতিবাদ আর বিদ্রোহের মতো কিছু শব্দ। লাশবন্দি কফিন নিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে […]

‘কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের মোকাবেলায় ‘কয়েক শ কোটি বাঁশের লাঠি’ নিয়ে তৈরি থাকার আহ্বান জানিয়েছেন। রবিবার (০৯ নভেম্বর) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই বিতর্কিত আহ্বান জানান। শরিফ ওসমান হাদী তার পোস্টে লেখেন, ‘১৩ তারিখ আমরা ফজর পড়ব শাহবাগে। এক হাতে থাকবে লিফলেট, অন্য […]

আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি: ওসমান হাদী

মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে হাদী বলেন, ‘মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। গত কয়েকদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে […]