রবিবার, সন্ধ্যা ৭:২৭
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি,

ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সি পি রাধাকৃষ্ণন

ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী সি পি রাধাকৃষ্ণন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক বিচারপতি সুদর্শন রেড্ডিকে হারিয়ে তিনি এ পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, কয়েক সপ্তাহ আগে হঠাৎ করেই আগের উপ-রাষ্ট্রপতি পদত্যাগ করায় মধ্যবর্তী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। […]