বৃহস্পতিবার, দুপুর ২:৪০
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি,

ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ৭জনের মৃত্যুদণ্ড

ইরানের সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য ও একজন ধর্মগুরুকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। সাতজনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে ছয়জনই ছিলেন জাতিগত আরব বিচ্ছিন্নতাবাদী। তাদের বিরুদ্ধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের খোররাম শহরে সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল, যেখানে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়। সপ্তম ব্যক্তি, সামান […]

‘ফেরেশতে’ সিনেমায় কবি পিয়াস মজিদের গান

দীর্ঘ ৩ বছর অপেক্ষার পর আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ‘ফেরেশতে’ সিনেমা। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে গান লিখেছেন কবি পিয়াস মজিদ। সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প উঠে এসেছে ‘ফেরেশতে’ সিনেমায়। এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে অনল সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদের একজনের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি নির্মাণের পর থেকেই […]

ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজন গ্রেফতার ইরানে

ইরানি পুলিশ গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের ১২ দিনের সংঘর্ষের সময় প্রায় ২১ হাজার ‘সন্দেহভাজনকে’ গ্রেফতার করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গত ১৩ জুন থেকে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ শত শত সাধারণ নাগরিক নিহত হন। এরপর ইরানি নিরাপত্তা বাহিনী ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করে। এ সময় […]

যুক্তরাষ্ট্র হামলা করেছে, এবার আমাদের পালা বলল ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা হোসেইন শরিয়তমাদারি। সংগৃহীত ছবি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে  দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা হোসেইন শরিয়তমাদারি। রোববার (২২ জুন) ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত ইরানের […]

যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুদ্ধ শুরু হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।   গতকাল (১৭ জুন) মঙ্গলবার রাতে খামেনির এই ঘোষণাটি এসেছে এমন […]

নেতানিয়াহুর বেআইনি কর্মকাণ্ড আর সহ্য করা হবে না: এরদোয়ান

ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ড আর সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাই নয়, তাদের নিজেদের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলছে। সোমবার (১৬ জুন) তুরস্কের মন্ত্রিসভার এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন এরদোয়ান। তিনি ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, “নেতানিয়াহুর […]