বৃহস্পতিবার, সকাল ১১:৩৮
১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি,

বিবাহবার্ষিকীর দিনে ফাঁসির রায় পেলেন শেখ হাসিনা

নিজের ৫৮তম বিবাহবার্ষিকীতে জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সোমবার (১৭ নভেম্বর) এ রায় ঘোষণা করেন। ১৯৬৭ সালের এই দিনে (১৭ নভেম্বর) শেখ হাসিনা পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ আলী মিয়ার (সুধা […]

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাজির করা হয়। এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এই মামলায় রায়ের […]

শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ আজ

শেখ হাসিনার মামলার রায় আজ। মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো দেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী সাজার মুখোমুখি হতে যাচ্ছেন। আর এ রায় ঘিরে দেশ-বিদেশের মানুষের নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। জুলাই গণহত্যার দায়ে কী সাজা পাবেন একসময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী; এমন কানাঘুষা চলছে সর্বত্র। অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে জুলাই-আগস্ট আন্দোলনে জীবনপ্রদীপ নিভে যাওয়া হাজারো […]

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলা: আজ রায় ঘোষণা

বাংলাধ্বনি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে আজ (১৩ নভেম্বর) বৃহস্পতিবার। রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল […]