বুধবার, সন্ধ্যা ৭:১৮
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি,

ঢাকা–১৩ তে রিকশা প্রতীকে মামুনুল হকের ‘জাগরণী পদযাত্রা’ দ্বিতীয় দিনে

ঢাকা–১৩ আসনের রিকশা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা মামুনুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ জানুয়ারি) সকালে মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে এটি বসিলা, মেট্রো হাউজিং, ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি, বসিলা সিটি ডেভেলপার্স, বসিলা গার্ডেন সিটি, […]

হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের […]

লাল-সবুজের কফিনে দেশে ফিরেছেন ওসমান হাদি

শরিফ ওসমান হাদি। কথা ছিল জনপ্রতিনিধি হয়ে রুখবেন অন্যায়-অনাচার। কিন্তু সব থেমে গেল একটি বুলেটে। দেশি-বিদেশি হাসপাতালে মৃত্যুর সঙ্গে টানা সাতদিনের লড়াই শেষে নিথর দেহে বাংলাদেশে ফিরছেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। তার লাল-সবুজের কফিন যেন এক অসমাপ্ত প্রতিশ্রুতি। তবে রেখে গেলেন সাহস, প্রতিবাদ আর বিদ্রোহের মতো কিছু শব্দ। লাশবন্দি কফিন নিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে […]

ভূমিকম্প থেকে বাঁচতে পাপ থেকে তওবা করা উচিত: মুফতি সুলতান মহিউদ্দিন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, ভূমিকম্প মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা, যা মানুষের বিভিন্ন পাপের কারণে দুনিয়াতে হয়ে থাকে। তিনি বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) এক হাদিসে উল্লেখ করেছেন— যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জন বাড়বে, কারো প্রতি বিশ্বাস রেখে রাখা সম্পদ আত্মসাৎ করা হবে, জাকাতকে জরিমানা মনে […]

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ২। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। এই ধরনের ভূমিকম্পকে সাধারণত মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে ধরা হয়, যা ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে। […]

‘এরা তো শিবির স্যার, নতুন ফোর্স লাগবে’— হামলার আগে ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল

আবারও আলোচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার ওপর লাঠিচার্জের পর উর্ধ্বতন কর্মকর্তা সঙ্গে ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনায় পড়েছেন তিনি। ভিডিওতে ডিসি মাসুদকে ফোনে বলতে শোনা যায়, ‘এরা তো শিবির তো স্যার, আমাদের এখানে নতুন কিছু ফোর্স লাগবে।’ সোমবার […]

‘হাসিনাকে হস্তান্তর করবে না ভারত’

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই রায়ের পরই নতুন করে প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কি না। ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল। কিন্তু ভারত […]

শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ আজ

শেখ হাসিনার মামলার রায় আজ। মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো দেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী সাজার মুখোমুখি হতে যাচ্ছেন। আর এ রায় ঘিরে দেশ-বিদেশের মানুষের নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। জুলাই গণহত্যার দায়ে কী সাজা পাবেন একসময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী; এমন কানাঘুষা চলছে সর্বত্র। অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে জুলাই-আগস্ট আন্দোলনে জীবনপ্রদীপ নিভে যাওয়া হাজারো […]

রাজধানীর বিভিন্ন স্থানে সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা আগামীকাল (সোমবার) সরারসি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এছাড়া এই ঐতিহাসিক দেখানো হবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। তবে কোন কোন স্থানে এই রায় দেখানো হবে তা ঠিক […]

বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে: মাওলানা ফজলুর রহমান

পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও জমিয়তে উলেমায়ে ইসলাম–ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ (পাকিস্তানের দিকে) এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বড় ধর্মীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলে রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। […]