বৃহস্পতিবার, রাত ৩:০৭
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি,

রাজধানীতে ৭ দলের বিক্ষোভ মিছিল আজ

রাজধানীতে জামায়াতসহ ৭টি দলের বিক্ষোভ মিছিল আজ। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে পালিত হবে এ কর্মসূচি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ হবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে। ৫ দফা দাবিতে গত সোমবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে সাতটি দল। এরই অংশ হিসেবে […]

এবার চাকসুতে লড়বেন সাদিক কায়েমের ছোট ভাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। গতকাল (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার তিনি মনোনয়নপত্র নেন। আবু আয়াজ বিশ্ববিদ্যালয়টির সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী। তবে হল সংসদের কোন পদে নির্বাচন করবেন, তা এখনো নিশ্চিত হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তা জানা যাবে। বিশ্ববিদ্যালয় শাখা […]

১৮-১৯ সেপ্টেম্বর সকালের কর্মসূচি স্থগিত করল জামায়াত

আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনো ধরনের বিক্ষোভ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, […]

১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর

১৮ দিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র পান নুরুল হক নুর। এখন গণমাধ্যমের সামনে কথা বলতে পারবেন […]

সিইসিতে রুমিন ফারহানা ও আতাউল্লাহর সহিংসতার ঘটনায় আজ সাক্ষ্য গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী সীমানা নির্ধারণ শুনানিতে সংঘর্ষের ঘটনায় তদন্তের অংশ হিসেবে আজ (১৪ সেপ্টেম্বর) সাক্ষ্য গ্রহণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন (পিএস অ্যান্ড আইআই) ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফরিদ আহমেদের স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) ও ব্রাহ্মণবাড়িয়া-৩ […]

বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে, দিল্লি বহুদূর: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, ভেবেছিলাম ফ্যাসিবাদ দূর হলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু পেয়েছি চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণকারী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নিউমার্কেট এলাকায় খুলনা মহানগর শাখা আয়োজিত প্রয়োজনীয় রাষ্ট্র সংষ্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। […]

বিএনপি-জাপা ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৫০ নেতা-কর্মী

পিরোজপুরের না‌জিরপুরে বিএনপি ও জাতীয় পা‌র্টির (জাপা) ৫০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলার যুগ্ম আহবায়ক মোঃ ইস্রা‌ফিল হাওলাদার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে না‌জিরপুর দা‌খিল মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক এর […]

সর্বশেষ জাকসু নির্বাচনের যে তথ্য জানা গেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালেও অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাতভর গণনার পর সকাল থেকে আবারও কাজ শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একে এম রাশিদুল আলম জানান, শুক্রবার দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। বৃহস্পতিবার সকাল […]

রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক ছাত্রদল নেতা সোহান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭ […]

আগের রাতে আচরণবিধি লঙ্ঘন, কমিশন কার্যালয়ে প্রবেশ বিএনপিপন্থি নেতাদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আগের রাতে আচরণবিধি লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপিপন্থি অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কমিশন কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে […]