ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ৭জনের মৃত্যুদণ্ড

ইরানের সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য ও একজন ধর্মগুরুকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। সাতজনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে ছয়জনই ছিলেন জাতিগত আরব বিচ্ছিন্নতাবাদী। তাদের বিরুদ্ধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের খোররাম শহরে সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল, যেখানে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়। সপ্তম ব্যক্তি, সামান […]
বাধা পেরিয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’

ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ ‘ম্যারিনেট’ গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জিএমটি ৪টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা), ইসরাইলি বাহিনী এখনও ইয়টটিকে আটক করতে পারেনি। খবর আল জাজিরা’র। একটি লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সাথে সাথে ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমা দিয়ে […]
ফ্লোটিলার যাত্রা কোনো মানবিক অভিযান নয়, বরং উসকানিমূলক: ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়

গাজার উদ্দেশে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে মানবিক অভিযান নয়, বরং একে উসকানিমূলক হিসেবে অভিহিত করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলেও (সাবেক টুইটার) প্রকাশ করা হয় এটি। এতে বলা হয়, ‘সুমুদ ফ্লোটিলার একমাত্র উদ্দেশ্য হলো উসকানি’। এসময় ফ্লোটিলা নৌবহরের সঙ্গে যোগাযোগ করে […]
বুকে আবু সাঈদ আর হাতে দেশের পতাকা নিয়ে গাজা অভিমুখে শহিদুল আলম

ইসরাইলি সব হুমকি-ধমকীকে উপেক্ষা করে সমুদ্রপথে গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌ বহর-দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইতোমধ্যে এই নৌ বহরটি ঢুকে পড়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। ফলে বেড়েই চলেছে উত্তেজনা। এই নৌ বহরে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমও। বুধবার (১ অক্টোবর) দুপুর নাগাদ গাজার প্রায় ১০০ নটিক্যাল মাইলের কাছাকাছি পৌঁছে […]
রাজধানীতে রাতভর বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

সারা রাত রাজধানীতে বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ সড়ক ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে সড়ক, পানিতে তলিয়েছে দোকানপাট ও ঘরবাড়ি। জলাবদ্ধতার কারণে সড়কে যানবহানের গতি কমে গিয়ে মানুষের চলাচল প্রতিবন্ধকতার […]
আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, কার্যক্রম সাময়িক স্থগিত: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।” তিনি বলেন, কার্যক্রম স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তবে তারা বৈধ একটি রাজনৈতিক দল হিসেবেই […]
রাজধানীতে হিরো আলমের ওপর হামলা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর রামপুরায় এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি। […]
ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি, ১২ দিনে বেনাপোল-আখাউড়া দিয়ে গেছে ১৩৬ টন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে এবার ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রফতানি শুরুর প্রথম ১২ দিনে (১৬-২৭ সেপ্টেম্বর) এরইমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে গেছে ৯৯ টন ইলিশ। আর আখাউড়া বন্দর দিয়ে গেছে আরও ৩৭ টন। মূলত, আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানির সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। হাতে মাত্র এক সপ্তাহ থাকায় […]
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু

সরকার বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির জেন-জি তরুণরা আবারও প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) রাস্তায় নামে। এর এক সপ্তাহ আগে, রাজধানীতে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে ডজনখানেক পুলিশ কর্মকর্তা, প্রতিবাদকারী ও সাংবাদিক আহত হন। এই বিক্ষোভ শুরু হয় ২০ সেপ্টেম্বর, যখন […]
‘আই লাভ মুহাম্মদ’ স্লোগানে উত্তাল ভারত

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় জমে যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয়। কানপুরে এই প্রতিবাদ শুরু হয় গত ৪ সেপ্টেম্বর থেকে, যখন ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রায় একটি তাঁবুর ওপর […]