বৃহস্পতিবার, সকাল ৭:৪১
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি,

ইসরায়েলের সঙ্গে কাজ না করার ঘোষণা দিলেন বিশ্বের ১৮০০ শিল্পী

প্যালেস্টাইনে দুই বছর ধরে নৃসংশ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বর্বরতায়। গোটা বিশ্বের আহবানেও থামেনি এই দখলদার বাহিনী। এবার ফিলিস্তিনের ওপর বর্বরতা থামাতে কঠোর অবস্থান নিলো সারা বিশ্বের ১৮০০ শিল্পী। হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১,৮০০ শিল্পী ঘোষণা দিয়েছেন—ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সাংস্কৃতিক বা চলচ্চিত্র-সম্পর্কিত কাজে আর […]

ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা শুরু হয়। এখন পর্যন্ত ১৬টি হলের ফলাফল পাওয়া গেছে। হলগুলো হলো, সুফিয়া কামাল, ফজলুল হক হল, শহিদুল্লাহ হল, শামসুন নাহার হল, জগন্নাথ হল, জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এফ রহমান […]

ছাত্র-জনতার বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালে বিক্ষোভ আর ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।দেশটির ‘জেন জি’ কিশোর তরুণের ডাকে সরকারবিরোধী আন্দোলনে উত্তাল কাঠমান্ডুসহ বিভিন্ন শহর। দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন নেপালের ছাত্র-জনতা। শহরের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ দেশটির বেশকয়েকজন নেতার বাড়িতে […]

ডাকসুর ভোটগ্রহণ চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচোনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৮টায় ভোট কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলবে এই ভোটগ্রহণ। সকাল থেকেই প্রায় সব কেন্দ্রের সামনেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা জানান […]

‘জেন-জি রেভলিউশনে’ উত্তাল নেপাল: সংসদে ঢুকে পড়লো জনতা, নিহত ৮, কারফিউ জারি

তরুণদের বিক্ষোভে উত্তাল নেপাল। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ চলছে দেশটিতে। বিক্ষোভকারীরা সোমবার (৮ সেপ্টেম্বর) সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে নেপাল পুলিশ। এ সময় গুলিও ছোড়া হয়। দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন নিহত হওয়ার খবর জানা যাচ্ছে। আর আহতের সংখ্যা শতাধিক ছড়িয়েছে। এদের […]

ডাকসু নির্বাচন: ৯ সেপ্টেম্বর মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার পুরো দিন বন্ধ থাকবে টিএসসি মেট্রো স্টেশন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। ফারুক আহমেদ জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোরেল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্টেশনটি বন্ধ রাখার […]

লাশ পোড়ানো অগ্রহণযোগ্য, প্রশাসনের ব্যর্থতায় সহিংসতা: হেফাজতে ইসলামের তীব্র নিন্দা

রাজবাড়ীতে ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, ইসলামে লাশ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ও মানবিক মর্যাদা হরণ করার শামিল। আর প্রশাসনের ব্যর্থতার কারণেই এই সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের শীর্ষ […]

জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন না মোদি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার অংশ নিচ্ছেন না। পরিবর্তে, ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। জাতিসংঘ প্রকাশিত সংশোধিত অস্থায়ী বক্তাদের তালিকা অনুযায়ী, জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর উচ্চ-স্তরের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,এই বছরের শুরুতে প্রকাশিত তালিকা অনুযায়ী মোদীর ২৬ […]

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া, বিভিন্ন কক্ষে থাকা আসবাবপত্রও ভাঙচুর করা হয়। একপর্যায়ে অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে, হামলাকারীদের ছত্রভঙ্গ […]

৬.২ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এটি গত রোববার থেকে এটি একই অঞ্চলে তৃতীয় ভূমিকম্প। ওইদিনের শক্তিশালী ভূমিকম্পে দেশটির দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। খবর রয়টার্স’র। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এ তথ্য জানিয়েছে। নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানান, […]