জামায়াতে ইসলামীর নতুন লোগো সম্পর্কে যা জানা গেলো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন করা হচ্ছে- মর্মে ফেসবুকে পোস্ট করছেন অনেকে। বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। তবে জামায়াতের কেন্দ্রীয় একাধিক নেতা সময় সংবাদকে জানিয়েছেন, লোগো পরিবর্তন নয়, বরং নতুন লোগো তৈরি করা হচ্ছে। এতদিন জামায়াতে ইসলামীর যে লোগোটি (বাঁয়ে) বিভিন্ন স্থানে ব্যবহার হতে দেখা গেছে সেটি অফিসিয়ালি দলটির লোগো নয় বলে জানিয়েছেন […]
মাহিন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। চিঠিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে স্বপদে বহাল করা হলো। এর আগে গুরুতর দলীয় […]
ডাকসু নিয়ে নোং রা রাজনীতির খেলা বন্ধ করতেই হবে : শিবির সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ডাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি মহল এটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। মিডিয়ার একটি অংশ, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো, এটি নিয়ে ধারাবাহিক প্রোপাগান্ডা চালাচ্ছে এবং এরপর কোর্ট পর্যন্ত গড়ানোর পরিকল্পনা করেছে তারা—যাতে ডাকসুর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর […]
বিএনপি দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন, আ.লীগ একবার: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, বর্তমান ও পূর্ববর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিএনপি ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর আওয়ামী লীগ একবার। ইসলামী হুকুমত হলে সবাই সমান মর্যাদা পাবে। সবাই একসাথে হাসবে, কাঁদবে, খাবে কেউ পিছিয়ে থাকবে না। বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে চৌরাস্তা স্টিল পট্টিতে […]
অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল; তা পালন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম […]
কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ওলামায়ে কেরামের বৈঠক

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আফগানিস্তানের ইসলামি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী মাওলাওয়ী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা প্রসপার আফগানিস্তান আয়োজিত এ সফরে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মাওলানা মামুনুল হক এবং তত্ত্বাবধানে ছিলেন মাওলানা আব্দুল হামিদ। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সফরে প্রতিনিধিদলটি ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা খুঁজে দেখছে। প্রসপার আফগানিস্তানের মিডিয়া সমন্বয়কারী মঈনুল […]
জামায়াত-চরমোনাই আ.লীগের চেয়ে বিষধর: সরওয়ার আলমগীর

উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, হালদা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ১৭ বছর আওয়ামী লীগের যে বিষ দেশবাসী দেখেছে, বিগত ১ বছরে তার চেয়েও বেশি বিষ দেখিয়েছে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল। সন্ত্রাস, চাঁদাবাজের দলে পরিণত হয়েছে জামায়াত ও চরমোনাই পীরের দল। অথচ তারা উল্টো বিএনপির দিকে আঙুল তুলে কথা বলে। শুক্রবার […]
সাংগঠনিকভাবে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করতে পারিনি: নাহিদ ইসলাম

সাংগঠনিকভাবে এক বছরে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করা যায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার সকালে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় নাহিদ এ মন্তব্য করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা নিজেদের একটা অর্জন বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, […]
আমার ওপর আস্থা রাখুন, গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমি যেমন আপনাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার ওপর আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেইসবুকে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি, এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের প্রত্যেকের ওপর আস্থা […]
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত, আহত ৫

নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় […]