বুধবার, রাত ৯:০৭
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি,

সরকার জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলেছে: মামুনুল হক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজনের ঘোষণা দিয়ে সরকার জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিকে ঝুঁকির মুখে ফেলেছে।” বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “একই প্রশ্নের মধ্যে আলাদা চারটি অংশ রেখে গণভোটের স্বচ্ছতা ও […]

প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ

প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারনা। ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। বিস্তারিত আসছে..

প্রধান উপদেষ্টা সনদের বাইরে সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব নেবে না বিএনপি: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারকে জিম্মি করে কেউ দাবি আদায় করতে চাইলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব বিএনপি নেবে না। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারল। সেই […]

এতো মারছে যে ২ সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই: আখতার

ফ্যাসিস্ট সরকারের হাতে প্রথম গ্রেফতার হওয়ার পর নির্মম নির্যাতনের কথা সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, আমার হাঁটুতে তারা এতো মারছে যে, পরের প্রায় দুই সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই। এই নির্মম নির্যাতনের মধ্য দিয়ে আমরা এগিয়ে গিয়েছি। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারতের […]

নাশকতা-অপতৎপরতা প্রতিরোধে ১৩ নভেম্বর রাজপথে থাকবে ৮ দল

ফ্যাসিবাদী শক্তির নাশকতা-অপতৎপরতা প্রতিরোধে আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথে থাকবেন ৮ দলের নেতাকর্মীর। বুধবার (১২ নভেম্বর) দুপুরে মগবাজার আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে ৮ দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ১৩ নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতারা সর্বস্তরের […]

পাকিস্তানের আলোচিত রাজনীতিক ও প্রভাবশালী আলেম মাওলানা ফজলুর রহমান ঢাকায়

মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম, পাকিস্তানের শীর্ষ ও আলোচিত রাজনীতিবিদ, বিরোধী দলীয় নেতা, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি ঢাকা ও সিলেটসহ কয়েকটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ […]

‘আপনাদের জন্য বঙ্গোপসাগর অপেক্ষা করছে’: চরমোনাই পীর

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন- আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালানোর কোনো জায়গা নেই। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে পাঁচ দাবিতে ৮টি রাজনৈতিক দলের সমাবেশে সভাপতির […]

রাজধানীতে দুপুরে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর পল্টনে গণসমাবেশ করবে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া ৮ দল। জনদুর্ভোগের কথা মাথায় রেখে ২ থেকে ৪টা পর্যন্ত কর্মসূচি শেষ করার পরিকল্পনা তাদের। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে হাজার হাজার নয়, বরং লাখ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা দলগুলোর। এর আগে সোমবার (১০ নভেম্বর) পল্টনে ইসলামী আন্দোলন […]

‘কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের মোকাবেলায় ‘কয়েক শ কোটি বাঁশের লাঠি’ নিয়ে তৈরি থাকার আহ্বান জানিয়েছেন। রবিবার (০৯ নভেম্বর) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই বিতর্কিত আহ্বান জানান। শরিফ ওসমান হাদী তার পোস্টে লেখেন, ‘১৩ তারিখ আমরা ফজর পড়ব শাহবাগে। এক হাতে থাকবে লিফলেট, অন্য […]

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য […]