বিএনপি-জামায়াতের পরস্পরবিরোধী বক্তব্য কাম্য নয়: মামুনুল হক

জামায়াতে ইসলামী ও বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, গত আওয়ামী রেজিমের জুলুমের শিকার বিএনপি-জামায়াত উভয়ই। একসঙ্গে জেল খেটে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে (মজলুম) দুই রাজনৈতিক দলকে আমরা পরস্পর বিরোধী দেখতে চাই না। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে’ […]
উত্তরায় খতিবকে হুঁশিয়ারি দিয়ে জামায়াতের চিঠি, মিম্বারেই ছিঁড়ে ফেললেন খতিব

রাজধানীর উত্তরা এলাকায় এক ব্যতিক্রমী ঘটনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার বয়ানের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে প্রেরিত একটি ‘হুঁশিয়ারিমূলক চিঠি’ মসজিদের মিম্বারে দাঁড়িয়েই প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছেন খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমী। ঘটনাটি ঘটে উত্তরা ১২ নম্বর সেক্টরের বায়তুন নূর জামে মসজিদে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয় এবং […]
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধারা’, বসে গেছেন অতিথিদের আসনে

জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে এরই মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি করা হয়েছে। বিকেল ৪টায় দক্ষিণমুখী এই মঞ্চে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে জুলাই সনদের। তবে এরআগেই শুক্রবার সকাল ১০টার দিকে বিভিন্ন দাবিতে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন শতাধিক ‘জুলাই যোদ্ধা’। পুলিশের বাধা অতিক্রম করে তাঁরা অনুষ্ঠানস্থলে অতিথিদের আসনে বসে পড়েছেন। বেলা ১১টার দিকে অনুষ্ঠানস্থলে সরেজমিনে দেখা […]
দেশবাসীকে জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মূহুর্তের অংশ হওয়ার আহ্বান

জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। পাশাপাশি সব টিভি ও অনলাইন গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা এক বার্তায় জানান, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশির জন্য, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি […]
এইচএসসিতে ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের পাসের হার শূন্য। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। সেইসাথে, রাজধানীর বকশিবাজারের আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি তুলে ধরে বিস্তারিত ফলাফল। সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শতভাগ […]
রোববার থেকে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপ

আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে মেট্রোরেলের চলাচল সময় এক ঘণ্টা বাড়ছে। সে ক্ষেত্রে সকালে বর্তমান সময়ের চেয়ে আধঘণ্টা আগে চলাচল শুরু হবে। আর রাতে এখনকার সময়ের চেয়ে আধঘণ্টা বেশি চলবে। অন্যদিকে, আগামী নভেম্বরের মাঝামাঝিতে মেট্রোরেলের ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। ট্রিপ বাড়লে দুই ট্রেনের মধ্যে বিরতি অন্তত দুই মিনিট কমে যাবে। ঢাকায় মেট্রোরেল নির্মাণ-পরিচালনার দায়িত্বে থাকা […]
কথা রাখল না ইসরায়েল, গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ

জিম্মি ও বন্দি মুক্তিসহ বিভিন্ন শর্ত পূরণের লক্ষ্যে যুদ্ধবিরতি চলছে ইসরায়েল ও হামাসের মধ্যে। ইতোমধ্যে ট্রাম্পের উপস্থিতিতে মিশরে বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে সই হয়েছে গাজা শান্তি চুক্তি। এরই ধারাবাহিকতায় সর্বশেষ রোববার ও সোমবার জিম্মি ও বন্দি মুক্তি হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে। ফলে ফিলিস্তিন আর ইসরায়েলে বিরাজ করছে উৎসবের মতো পরিস্থিতি। ঠিক এমন অবস্থায় আবারও […]
মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। এ ছাড়াও ঘটনাস্থলে যাচ্ছে আরও ৩টি ইউনিট। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, ১১টা ৪০ […]
জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

জেন-জিদের টানা বিক্ষোভের মুখে অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি রেডিও আরএফআই জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে এক গোপন চুক্তির পর তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রয়টার্স জানায়, গত দুই সপ্তাহ ধরে দেশজুড়ে চলছিল দুর্নীতি, দারিদ্র্য ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তরুণদের (জিন-জি দের) নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ। […]
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় এ তথ্য। আগের দিন, আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই তহবিল কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা […]