রবিবার, রাত ১:০১
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি,

দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে সম্পন্ন হলো জিরি মাদ্রাসার বার্ষিক সভা

আধ্যাত্মিক আবহে এবং ধর্মপ্রাণ জনতার ঢল উপচে পড়া পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সভার সফল পরিসমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব বিন […]

ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫ (বাংলাধ্বনি): আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসির এখন কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হলে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’ […]

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না: ডাকসু ভিপি

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডাকসু ভিপি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান কাজ ছিল—জুলাই শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে খুনি শেখ […]

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য […]

বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) তাকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর মনোনীত করে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেয়া হয়েছে। রুবাবা দৌলা জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুই পরিচালকের একজন। গত মাসে বিসিবি নির্বাচনের সময় কাউন্সিলর মনোনয়ন পাওয়া এম ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। […]

ভবনের নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ও দক্ষতায় জোর দিচ্ছে সরকার: গণপূর্ত উপদেষ্টা

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ভবন সংক্রান্ত দূর্যোগের ঝূঁকি প্রশমনে শুধু আইনের প্রয়োগ নয়, একই সাথে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল প্রযুক্তি এবং নির্মাণ সামগ্রির গুনগত মাান নিশ্চিত করতে জোর দিচ্ছে সরকার৷ সোমবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ভূমিকম্প ও অগ্নি ঝূঁকি প্রশমনে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আয়োজিত সেমিনারে […]

জাতীয় সংসদ নির্বাচনের পরে বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

আগামী বছরের বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান […]

আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

রুকনদের ভোটে আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। রোববার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে ৯ […]

ভালোবাসার টানে সুদূর চীন থেকে নাসিরনগরে তরুণ

ভালোবাসার কোনো সীমান্ত থাকে না—এ কথাটিই যেন সত্যি করে দেখালেন চীনের এক তরুণ ও ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণী। ভালোবাসার টানে সাত সমুদ্র তের নদী পেরিয়ে চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সুরমা আক্তারের কাছে এসেছেন ওয়াং তাও নামে এক চীনা যুবক। পরিবার সূত্রে জানা গেছে, কাল রবিবার (২ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ […]

আগুনে পুড়ছে সুদান, নীরব বিশ্ব মানবতার ব্যর্থতা

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদান–র গৃহযুদ্ধ এখন কোনো সীমিত সংঘর্ষ নয় — এটি দ্রুত একটি বিশাল মানবিক সংকটে পরিণত হয়েছে। Rapid Support Forces (RSF) এবং Sudanese Armed Forces (SAF)-এর মধ্যে চলা এই যুদ্ধ এখন সাধারণ মানুষের ওপর নিরন্তর ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। RSF-এর অভিযানে এল ফাশের শহরের হাসপাতালে মাত্র কয়েক দিনে ৪৬০-রও বেশি নারী […]