সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম

সপ্তাহের ব্যবধানে বরিশালে ২০-৩০ টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। শীতকালীন সবজি বাজারে উঠলেও চড়া দামে বিক্রি হচ্ছে এসব সবজি। ব্যবসায়ীরা বলেছেন কিছুদিনের মধ্যে দাম কমবে। সোমবার (১০ নভেম্বর) সকালে বরিশাল নগরীর বহুমুখী সিটি মার্কেট ঘুরে এমন দেখা গেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে বৃষ্টি ও সরবরাহ কম থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে। এখন সব […]
এবার মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে দুই আরোহী স্যার সৈয়দ সড়কের মোহাম্মদপুরে অবস্থিত ফরিদা আখতারের প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে […]
গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালালো দৃর্বৃত্তরা

রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। সোমবার (১০ নভেম্বর) ভোরে প্রতিষ্ঠানটির সামনে ফুটপাতে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন। তিনি জানান, মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ফুটপাতে ককটেল বিস্ফোরণ হয়েছে। মোটরসাইকেলে এসে ককটেল […]
ঢাকায় সকালে দুই বাসে আগুন

রাজধানীতে শাহজাদপুর এবং মেরুল বাড্ডায় সকালে আধাঘণ্টার ব্যবধানে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। সোমবার ভোরে ভিক্টর পরিবহন এবং আকাশ পরিবহনের দুইটি বাসে আগুন দেওয়ার খবর আসে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার জানিয়েছেন। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনে এবং সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ […]
শহীদ নূর হোসেন দিবস আজ

নব্বইয়ের দশকের শেষ ভাগে তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটানো শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে অনিবার্য পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায় সেই আত্মত্যাগ। নিজের শরীরে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লিখে বিক্ষোভ করছিলেন নূর হোসেন। এমন সময়ই তাকে গুলি করে পুলিশ। তার […]
আটক ৫ শিক্ষক মুক্ত হয়ে আন্দোলনে

তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের চলমান কর্মসূচি থেকে আটক পাঁচ শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রায় সাড়ে ২১ ঘণ্টা পর তাদের ছেড়ে দেয় শাহবাগ থানা-পুলিশ। পরে তারা আন্দোলনে অংশ নেন। ওই পাঁচ শিক্ষক হলেন— প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়নের সমন্বয় জয়পুরহাটের সহকারী শিক্ষক মু. মাহবুবুর রহমান, পটুয়াখালীর সহকারি শিক্ষক লিটন […]
আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, ভিন্ন পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ

বরগুনায় গত আট মাসে ৯ হাজার মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলাটিতে এখন পর্যন্ত এই রোগে ৬৫ জন প্রাণ হারিয়েছেন। এতো রোগী এবং মৃত্যু অন্য কোনো জেলায় নেই। চলটি বছর সারাদেশে ৭৭ হাজারের বেশি মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজধানীতে ২২ হাজার। বাকি ৬৫ ভাগ রাজধানীর বাইরেরচ রোগীই। অথচ জেলা ও উপজেলা পর্যায়ে মশা মারার কোনো […]
বিচার বিভাগকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে: প্রধান বিচারপতি

বিচার বিভাগ শুধুমাত্র ঐতিহ্যের শক্তিতে টিকে থাকতে পারে না। এটিকে সময়ের সাথে প্রাসঙ্গিক হতে হয়। আর সময়ের সঙ্গে প্রাসঙ্গিক থাকতে হলে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (৮ নভেম্বর) টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। […]
চালু হলো টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস

রাজধানীর টিটিপাড়ায় নির্মিত আধুনিক ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস আজ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। উদ্বোধনের পর থেকেই এতে সাধারণ যানবাহনের চলাচল শুরু হয়, ফলে রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার যন্ত্রণার অবসান ঘটল স্থানীয়দের জন্য। শনিবার (৮ নভেম্বর) সকালে আন্ডারপাসটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। অনুষ্ঠানে […]
জামায়াতকে ‘ঈমানের বড় ডাকাত’ আখ্যা হেফাজত আমিরের

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৩তম বার্ষিক মাহফিলের সমাপনী দিবসে শুক্রবার (৭ নভেম্বর) মঞ্চে দেওয়া এক বক্তব্যে হেফাজতের আমির এ মন্তব্য করেছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “বাংলাদেশে এখন স্কুল, কলেজ, কওমি ও আলিয়া মাদরাসা থেকে একযোগে ফ্যাসিবাদবিরোধী জাগরণ শুরু হয়েছে। এই জাগরণকে কেউ […]