রাজধানীতে দুপুরে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর পল্টনে গণসমাবেশ করবে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া ৮ দল। জনদুর্ভোগের কথা মাথায় রেখে ২ থেকে ৪টা পর্যন্ত কর্মসূচি শেষ করার পরিকল্পনা তাদের। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে হাজার হাজার নয়, বরং লাখ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা দলগুলোর। এর আগে সোমবার (১০ নভেম্বর) পল্টনে ইসলামী আন্দোলন […]
ভোলায় ৩০ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

ভোলায় গত ৩০ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ভোলা সদরে ২ জন, দৌলতখানে ১ জন, লালমোহনে ৪ জন, তজুমদ্দিনে ১ জন এবং চরফ্যাশনে ২ জন রয়েছেন। ভোলা সদর: ভোলা সদরে দুইজন আত্মহত্যা করেছেন। রোববার (৯ […]
আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টের গেটসহ কয়েকটি এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে […]
‘কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের মোকাবেলায় ‘কয়েক শ কোটি বাঁশের লাঠি’ নিয়ে তৈরি থাকার আহ্বান জানিয়েছেন। রবিবার (০৯ নভেম্বর) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই বিতর্কিত আহ্বান জানান। শরিফ ওসমান হাদী তার পোস্টে লেখেন, ‘১৩ তারিখ আমরা ফজর পড়ব শাহবাগে। এক হাতে থাকবে লিফলেট, অন্য […]
দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দুর’ এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য। এতে উল্লেখ করা হয়, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মিটার দূরে পার্ক করা গাড়ির জানালা ভেঙে যায় এবং সেগুলোতে আগুন […]
ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। […]
সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আগামী ১৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) এ নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি বিবিধ মামলায় র আ […]
ঢাকায় অভ্যুত্থানের পেছনে ক্লিনটনদের মদত ছিল

আমেরিকান সরকারের একটি সমাজসেবী সংস্থা ও ক্লিনটন পরিবারের মদতে ২০২৪ সালে বাংলাদেশে অভ্যুত্থান হয়েছিল বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী মহিবুল হাসান চৌধুরী। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন হাসিনা। মহিবুলের দাবি, ২০১৮ সাল থেকেই আমেরিকার কয়েকটি সমাজসেবী সংস্থা যেমন ইউএসএড ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আমাদের বিরুদ্ধে সক্রিয় ছিল। তার দাবি, গভীর পরিকল্পনা […]
ঢাবিতে কুরআনি মজমা ও কুইজ প্রতিযোগিতায় হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘শীতকালীন বইমেলা ২০২৫ (সিজন–০২)’। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) শুরু হয়ে চার দিনব্যাপী এ আয়োজন রোববার আনুষ্ঠানিকভাবে শেষ হয়। তরুণ প্রজন্মের মাঝে কুরআনপ্রেম, ইসলামি জ্ঞানচর্চা ও পাঠাভ্যাসের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বারাকাহ ফাউন্ডেশন বইমেলাকে ঘিরে আয়োজন করে ‘কুরআনী মজমা ও কুরআন কুইজ প্রতিযোগিতা ২০২৫’। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন […]
ঢাকায় সাড়ে ৩ হাজার হাফেজ-আলেমকে পাগড়ি পরাবেন বিশ্বেবরেণ্য আলেমরা

আগামী ১৩-১৪ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-এর ৩১ বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী দস্তারবন্দী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও দস্তারবন্দী এ মহাসম্মেলনে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বাংলাদেশের শীর্ষ উলামা মাশায়েখ ও ইসলামী […]