শেষ হলো দেশের ইতিহাসে সর্ববৃহৎ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, ঘোষণাপত্রে এলো যেসব দাবি

ছবি- ত্বহা মাহমুদ / বাংলাধ্বনি ডটকম বাংলাধ্বনি নিউজ ডেস্ক, ঢাকা ১২ এপ্রিল ২০২৫ | ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে শেষ হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গণজমায়েত কর্মসূচি ‘মার্চ ফর গাজা’। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মূল কর্মসূচি শুরু হয়। বিকেলে প্রায় ৪টার দিকে ঘোষণাপত্র পাঠ করা হয়। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন […]
অবশেষে কোথায় সন্ধান মিলল ওবায়দুল কাদেরের!

অনুসন্ধান ডেস্ক, ১১ এপ্রিল ২০২৫ ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুক্রবার (১১ এপ্রিল) কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখতে পান বলে এক বাংলাদেশি দাবি করেছেন। ডিজিটাল সংবাদমাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ […]
নির্বাচন ‘পেছানোর ষড়যন্ত্র’ কেন দেখছে বিএনপি, কী বলছে এনসিপি-জামায়াত ও রাজনৈতিক দলগুলো?

ফাইল ছবি প্রতিবেদন ডেস্ক, বাংলাধ্বনি ডটকম | নির্বাচন নিয়ে রাজনীতিতে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ- সর্বত্রই এখন প্রশ্ন; নির্বাচন শেষ পর্যন্ত হবে তো, হলে কবে হবে? যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে, নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল সরকারের […]
গণপিটুনিতে নিহত ২ সন্ত্রাসীর কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন ভুক্তভোগীরা

ঢাকা, নিউজ ডেস্ক, ১১ এপ্রিল ২০২৫ | রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই চাঁদাবাজের মৃত্যুর পর সামনে আসতে শুরু করেছে তাদের অপরাধের নানা ফিরিস্তি। মৃত দুজনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে নানা অপরাধে অন্তত ১২টি মামলা। দীর্ঘদিন ধরে তাদের চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল দিনমজুরসহ খেটে খাওয়া নানা শ্রেণি পেশার মানুষ। রাজমিস্ত্রি, ইট-বালু-সিমেন্ট […]
পলাতক আসামি, মাদক ব্যবসায়ীসহ একসপ্তাহে গ্রেফতার ৬০৮

যৌথ বাহিনীর অভিযান, ফাইল ছবি নিউজ ডেস্ক, ১০ এপ্রিল ২০২৫ | গত সাত দিনে (০৩ থেকে ০৯ এপ্রিল) যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, একাধিক মামলার পলাতক আসামিসহ মোট ৬০৮ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এসময় ২৯৫টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, মাদকদ্রব্য ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো […]
আগামী ৫ দিন আবহাওয়া যেমন থাকবে, জানাল অধিদপ্তর

ফাইল ছবি নিউজ ডেস্ক, ১০ এপ্রিল ২০২৫ | রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রাও পরিবর্তন হতে পারে।আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বৃষ্টিপাত নিয়ে আজ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, […]
গাজা সিটির বাড়িতে ইসরায়েলি হামলায় ২৯ জন নিহত

নগরীর শেজাইয়া এলাকায় আকাশ হামলার এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আহত এক শিশু। ছবি: রয়টার্স নিউজ ডেস্ক, বাংলাধ্বনি ডটকম : ফিলিস্তিনি ছিটমহল গাজার প্রধান শহর গাজা সিটির এক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নগরীর শেজাইয়া এলাকায় আকাশ হামলার এ ঘটনায় আরও […]
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু

ফাইল নিউজ ডেস্ক, ১০ এপ্রিল ২০২৫ || সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল ১০টায় ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল কেন্দ্র পরিদর্শন করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় […]
রাতে দেশের কয়েকটি বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

ছবি – সংগৃহীত রংপুর অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৯ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানা যায় এ তথ্য। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে […]
বঙ্গোপসাগর থেকে ২১৪ জন আটক : বাংলাদেশ নৌবাহিনী

ছবি : আইএসপিআর নিউজ ডেস্ক চট্টগ্রাম, ৯ এপ্রিল, ২০২৫ : বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্র থেকে ২১৪ জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ ‘এফভি কুলসুমা’ নামক একটি মাছ ধরার নৌকা আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]