পাকিস্তানের আলোচিত রাজনীতিক ও প্রভাবশালী আলেম মাওলানা ফজলুর রহমান ঢাকায়

মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম, পাকিস্তানের শীর্ষ ও আলোচিত রাজনীতিবিদ, বিরোধী দলীয় নেতা, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি ঢাকা ও সিলেটসহ কয়েকটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ […]
উত্তরায় মাইক্রোবাসে আগুন

রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে […]
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অভিযানে দুটি শটগান-২০ রাউন্ড গুলি জব্দ

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোল চত্বরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এই অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। অভিযান চলাকালে দুটি ট্রাক ও ১৫টি মোটরসাইকেল থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া দুটি নোহা গাড়ি তল্লাশি করে ২০ রাউন্ড […]
এবার রাজধানীর স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে মধ্যরাতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪ মিনিটের দিকে ইকবাল রোডে অবস্থিত স্কুলটিকে লক্ষ্য করে বোমাগুলো ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থলে দুটি মোটরসাইকেলে […]
গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

গাজীপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কের পাশের জ্যোতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে […]
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

সাতক্ষীরায় শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, এক যুবক স্তম্ভের চারপাশে কিছু একটা ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতাও পাওয়া গেছে। সেখানে আগুনের আলামত ও পেট্রোলের গন্ধ মিলেছে। তবে স্তম্ভটি অক্ষত রয়েছে। এদিকে, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ […]
অস্ত্রধারী সন্ত্রাসী দেখামাত্র গুলি করে হত্যার নির্দেশ সিএমপি কমিশনারের

অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখামাত্র গুলি করে (ব্রাশফায়ার) হত্যার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি বলেছেন, আমার এ নির্দেশনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিএমপির সব থানা-ফাঁড়িতে দায়িত্বরতসহ সকল পুলিশ সদস্যদের বেতার (অয়্যারলেস) বার্তায় কমিশনার মৌখিকভাবে এ নির্দেশনা দেন। নির্দেশনার কথা স্বীকার করে কমিশনার বলেন, হ্যাঁ, আমি আমার […]
ঢাকায় আবারও বাসে আগুন

ঢাকায় আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের এক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সূত্রাপুরে মালঞ্চ বাস পার্ক করা অবস্থায় ছিল। দুর্বৃত্তরা আগুন দিলে আমাদের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে […]
ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী মারা গেছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব এবং জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) […]
‘আপনাদের জন্য বঙ্গোপসাগর অপেক্ষা করছে’: চরমোনাই পীর

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন- আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালানোর কোনো জায়গা নেই। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে পাঁচ দাবিতে ৮টি রাজনৈতিক দলের সমাবেশে সভাপতির […]