মধুপুরের পীরের বক্তব্য অসত্য, দয়া করে সংযত হোন: ধর্ম উপদেষ্টা

ওমরাহর নামে ধর্ম উপদেষ্টা পালিয়ে গেছেন, মধুপুরের পীরের এমন বয়ানকে কাল্পনিক ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘মধুপুরের পীরের বক্তব্য অসত্য, দয়া করে সংযত হোন’ শিরোনামে এক পোস্টে তিনি এ কথা জানান। ড. আ ফ ম খালিদ হোসেন লেখেন, আমাকে কেন […]
নিরাপত্তা নিশ্চিত করতে আট বিভাগে আট দিনে ভোট চায় খেলাফত আন্দোলন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দল নানা প্রস্তাব ও দাবি উত্থাপন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব এসেছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে—নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ আট বিভাগে আট দিনে সম্পন্ন করার দাবি। সংলাপে দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী বলেন, “চাঁদাবাজ ও সন্ত্রাসীদের […]
ঢাকায় খতমে নবুওয়ত সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের খ্যাতনামা ১২ আলেম

আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এতে যোগ দিতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদরা বাংলাদেশে এসে পৌঁছেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের (বাংলাদেশ) মিডিয়া সমন্বয়ক বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়ছে, […]
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। বৈঠকে দুই নেতা নানা বিষয়ে আলোচনা করেন—ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট, এবং […]
মানিকগঞ্জে বাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

মানিকগঞ্জে গভীর রাতে থেমে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকায় গুরুতর দগ্ধ হয়েছেন চালক তাবেজ খান (৪৫)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তাবেজ খানকে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও […]
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির ফিলিস্তিনি মাদ্রাসা পরিদর্শনে সারজিস আলম

সম্প্রতি ওমরাহ পালন করে সংক্ষিপ্ত সফরে মিশরে রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও জুলাই আগস্টের অন্যতম নেতা সারজিস আলম। এ সময়ে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ফিলিস্তিনি মানুষদের সহায়তা প্রোগ্রামে অংশ নিবেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি আজ মিশরের কায়রোতে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত ফিলিস্তিনি মাদ্রাসা পরিদর্শন করেন। […]
জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি নীল রঙের ড্রামভর্তি একজন পুরুষের খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত পুরুষের নাম মো. আশরাফুল হক। বয়স ৪৩ বছর। তার বাড়ি রংপুরের বদরগঞ্জের শ্যামপুরে। তার বাবার নাম মো. আব্দুর রশিদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করে। সিআইডির টিম মরদেহের ফিঙ্গারপ্রিন্ট […]
বাংলাদেশের সঙ্গে আমাদের আত্মিক বন্ধন অটুট : মাওলানা ফজলুর রহমান

বাংলাদেশ ভৌগোলিকভাবে স্বাধীন ও পৃথক রাষ্ট্র হলেও দুই দেশের মধ্যে আত্মিক বন্ধন আজও অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতা ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, “মানুষের প্রথম ও মৌলিক অধিকার হলো স্বাধীনতা। ভারত উপমহাদেশের স্বাধীনতার জন্য অসংখ্য আলেম তাঁদের জীবন উৎসর্গ করেছেন। আমার পিতা মুফতি মাহমুদ (রহ.) […]
সরকার জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলেছে: মামুনুল হক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজনের ঘোষণা দিয়ে সরকার জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিকে ঝুঁকির মুখে ফেলেছে।” বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “একই প্রশ্নের মধ্যে আলাদা চারটি অংশ রেখে গণভোটের স্বচ্ছতা ও […]
প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ

প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারনা। ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। বিস্তারিত আসছে..