সোমবার, বিকাল ৪:২৭
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি,

৩৩ বছর পর আগামীকাল জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এদিকে, এরইমধ্যে জাকসু নির্বাচনে প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসও উৎসবমুখর হয়ে উঠেছে। অন্যদিকে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়জনে নির্বাচন কমিশনও প্রস্তুত। এবারের নির্বাচনে ভিপি পদে ১০ জন থাকলেও অমর্ত্য রায় নামের একজন […]

শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা ১২৮ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে । এর দু’টি চাবির মধ্যে […]

বাজারে আসছে আইফোন ১৭

বাজারে আসছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন সিরিজের নতুন চারটি মডেল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উন্মোচিত হয় আইফোন সেভেনটিন, সেভেনটিন প্রো, প্রো ম্যাক্স এবং এয়ার। আগের মডেলের তুলনায় নতুন ফোনগুলোর ডিসপ্লে বড় হবে আকারে। এছাড়াও ক্যামেরার মানের ক্ষেত্রে আগের মডেলগুলোর তুলনায় পরিবর্তন আনা হয়েছে। আরও দীর্ঘস্থায়ী ব্যাটারির পাশাপাশি দ্বিগুন হবে স্টোরেজ। আগের প্রজন্মগুলোর ২৫৬ গিগাবাইটের […]

ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সি পি রাধাকৃষ্ণন

ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী সি পি রাধাকৃষ্ণন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক বিচারপতি সুদর্শন রেড্ডিকে হারিয়ে তিনি এ পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, কয়েক সপ্তাহ আগে হঠাৎ করেই আগের উপ-রাষ্ট্রপতি পদত্যাগ করায় মধ্যবর্তী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। […]

শেখ হাসিনা-কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৫তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৫তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। বুধবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত, চিকিৎসক, প্রত্যক্ষদর্শীসহ […]

ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সেই তন্বী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী জুলাই আন্দোলনের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্বী। স্বতন্ত্র প্রার্থী তন্বী ভোট পেয়েছেন ১১ হাজার ৭৭৭টি। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা। নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস এই শীর্ষ ৩ পদেই বিশাল ব্যবধানে […]

ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা চলছে। এরইমধ্যে ভিপি, জিএস ও এজিএস পদের ফলাফল ঘোষণা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই ফল ঘোষণা শুরু হয়েছে। ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন নির্বাচিত হয়েছেন। ভিপি […]

ডাকসুতে বিপুল ব্যবধানে এগিয়ে সাদিক-ফরহাদ, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিটি হলের আলাদা ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম ও জিএস পদে ফরহাদ বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে এখনও ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে হলগুলোর ফলাফল ঘোষণা শুরু হয়। সবশেষ […]

ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা শুরু হয়। এখন পর্যন্ত ১৬টি হলের ফলাফল পাওয়া গেছে। হলগুলো হলো, সুফিয়া কামাল, ফজলুল হক হল, শহিদুল্লাহ হল, শামসুন নাহার হল, জগন্নাথ হল, জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এফ রহমান […]

এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু পার্লামেন্টে এমপি’দের আস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গতকাল সোমবার বায়রু নিজের আহ্বান করা আস্থা ভোটে শোচনীয়ভাবে হেরে যান। এর ফলে ফ্রান্স নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় […]