সোমবার, দুপুর ১২:৩৯
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি,

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটাভুটি শুরুর কথা থাকলেও ভোটগ্রহণ কিছুটা বিলম্বে শুরু হয়। এ কার্যক্রম বিকাল ৫টা পর্যন্ত চলবে। এর আগে কেন্দ্রগুলোয় পৌঁছানো হয় ব্যালেট বাক্স, পেপারসহ ভোটের অন্যান্য সরঞ্জাম। দায়িত্ব বুঝে নেন প্রার্থীদের পোলিং এজেন্টরা। এবারের নির্বাচনে সার্বিক নিরাপত্তায়ও রয়েছে কড়াকড়ি। এবার জাকসুতে […]

সেন্টমার্টিন উপকূলে আবারও আরাকান আর্মির হাতে ৩০ জেলে অপহরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আবারও বাংলাদেশি ৩০ জন জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন ‘আরাকান আর্মি’র সদস্যরা অন্তত ৫টি ট্রলারসহ প্রায় ৩০ জন জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, ঘটনার সময় ২০-৩০টি মাছধরা ট্রলার ওই […]

হারিয়ে গেছে ৫ টাকার পরোটা

আকার, আকৃতি, পরিমাণ সবই আগের মতো, তবে এখন দাম হয়েছে দ্বিগুণ। প্রতি পিস পরোটা এখন বিক্রি হচ্ছে ১০ টাকায়। অথচ কিছুদিন আগেও প্রায় সব হোটেল-রেস্টুরেন্টে পরোটা বিক্রি হতো ৫ টাকায়। বলতে গেলে ৫ টাকায় আর পরোটা পাওয়া যায় না। হোটেলে আসা কাস্টমাররা বলছেন, হঠাৎ করেই ঢাকা শহরে হোটেলগুলোতে পরোটা ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা […]

আগের রাতে আচরণবিধি লঙ্ঘন, কমিশন কার্যালয়ে প্রবেশ বিএনপিপন্থি নেতাদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আগের রাতে আচরণবিধি লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপিপন্থি অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কমিশন কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে […]

তিন দশক পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ হবে। এদিকে নির্বাচনকে ঘিরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে মোট ৮টি প্যানেল […]

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, তিন শতাধিক গ্রেফতার

এবার সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। চলমান রাজনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছেন ফরাসিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত তিন শতিাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এপির এক প্রতিবেদন মতে, ম্যাক্রোঁ ঘনিষ্ঠ রাজনীতিককে নতুন প্রধানমন্ত্রী ঘোষণার পরই বুধবার (১০ সেপ্টেম্বর) এই বিক্ষোভ শুরু […]

এশিয়া কাপে খেলতে নেমেই আমিরাতের রেকর্ড

এশিয়া কাপের এবারের আসরের আয়োজক দেশ আরব আমিরাত। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়ল তারা। নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে খেলতে নেমে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট আমিরাত। টি-টোয়েন্টি এশিয়া কাপে এটা দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রেকর্ড। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে ৩৮ রানে অলআউট হয়েছিল হংকং। এখন […]

নেপালে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা থেকে বিক্ষোভকারীদের ওয়াকআউট

দেশের নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠকে বসেছিলেন নেপালের জেন-জি বিক্ষোভকারীরা। তবে সেনাপ্রধান দুর্গা প্রসাই নামে এক ব্যবসায়ী রাজনীতিবিদের সঙ্গে করতে এবং রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিকে (আরএসপি) আন্দোলনের অন্যতম অংশীদার হিসেবে অভিহিত করায় বৈঠক থেকে বেরিয়ে গেছেন আন্দোলনকারীরা। সংবাদমাধ্যম মাই রিপাবলিকা বুধবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। রক্ষা বম […]

এবার ভারতে আন্দোলন শুরু

জেন জি বিক্ষোভে নেপাল যখন উত্তাল, ঠিক সেই সময় উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও। দেশটির বিহার রাজ্যে রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরিপ্রত্যাশী। তাদের আন্দোলনে অচল হয়ে পড়েছে শহরের বেশ কিছু রাস্তা। জানা যায়, চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪) ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে। শূন্যপদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভ […]

পথ আটকিয়ে শিবিরের ২ নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিসকাতুল ইসলামের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মিশকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের কর্মী তারেক জিয়া (২৫), মোহাম্মদ শাওন […]