সোমবার, সকাল ১০:৫৬
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি,

আল আজহার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পরীক্ষায় প্রথম বাংলাদেশের শিহাব

এবার মিশরের ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল উলুমিল ইসলামিয়ার (শুধু বিদেশি শিক্ষার্থীদের জন্য ইসলামিক ও আরবি সায়েন্সেস) উসুলুদ্দীন অনুষদের হাদিস বিভাগ থেকে প্রকাশিত পিএইচডি তামহীদির ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মদ শিহাব উদ্দীন। শিক্ষাবর্ষ ২০২৪-২৫ খ্রিষ্টাব্দের এ পরীক্ষায় তিনি মোট ৯০০ নম্বরের মধ্যে ৭৬৭ নম্বর পেয়ে শতকরা ৮৫.২২ ভাগ নম্বর অর্জন করেন। […]

রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন দক্ষিণ শাখা ও মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার যৌথ আয়োজনে শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণ ও মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গ্রীন রোডে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ক্বিরাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের মহানগর নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি ও শিক্ষার প্রসারে […]

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় […]

এটা নির্বাচন নাকি শিবিরকে জেতানোর প্রশাসনিক পাঁয়তারা— প্রশ্ন সম্প্রীতির ঐক্য

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারসাজি করে ছাত্রশিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মুরাদ চত্বরে এক সংবাদ সম্মেলনে এ প্যানেলের এজিএস প্রার্থী নূর-এ-তামীম স্রোত এ অভিযোগ করেন। নূর-এ-তামীম স্রোত বলেন, কোন হলে ঠিক কতগুলো ভোট কাস্ট হয়েছে এবং কতগুলো ভোট […]

ঐক্যের বার্তা: লক্ষীপুরে ইসলামী আন্দোলনের সমাবেশে হেফাজত-খেলাফত-জামায়াত নেতারা

লক্ষীপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে হেফাজতে ইসলাম লক্ষীপুর জেলা শাখার প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম। আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকট উত্তরণে ইসলামী নেতৃত্ব ও ঐক্যের বিকল্প নেই। তারা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দ্বীনি মূল্যবোধ ও ইসলামি রাজনীতির […]

৯/১১ হামলার ২৪ বছর: অজ্ঞাত ১,১০০ ভিকটিমের পরিচয় এখনো মেলেনি

২০২৫ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সংঘটিত ৯/১১ হামলার ২৪ বছর পূর্ণ হচ্ছে। ২০০১ সালের এই দিনে ছিনতাই করা ৪টি জেটবিমান দ্বারা যুক্তরাষ্ট্রের একাধিক স্থানে আক্রমণ চালানো হয়। হামলার শিকার হয় নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার, ওয়াশিংটন ডিসির পেন্টাগন ভবন এবং পেনসিলভানিয়ার একটি খামার অঞ্চল, যেখানে যাত্রীদের প্রতিরোধে একটি বিমানের ভিন্ন পরিণতি ঘটে। […]

দেড় শতাধিক স্টলে সাজছে এবারের আন্তর্জাতিক ইসলামি বইমেলা

পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ প্রাঙ্গণে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলা। দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সাজানো এ মেলায় থাকছে দেশীয় প্রকাশনার পাশাপাশি পাকিস্তান, মিশর ও লেবাননের স্টলও। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এ মহাযজ্ঞের। […]

ভারী বৃষ্টিপাতে মিরপুরে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি

রাজধানীতে হঠাৎ হওয়া বৃষ্টিপাতে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে হওয়া এ বৃষ্টিতে মিরপুরের সড়কে জমে গেছে পানি। এতে ব্যহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। মিরপুরের ট্রাফিক এলার্টে জানানো হয়, বৈরি আবহাওয়া ও ভারী বৃষ্টিপাত এর কারণে ট্রাফিক মিরপুর বিভাগের বিভিন্ন পয়েন্টে (মিরপুর-১০, বি আর টি এ, মিরপুর-০১) জলাবদ্ধতার কারণে ধীর […]

রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক ছাত্রদল নেতা সোহান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭ […]

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, ডানপন্থি রাজনৈতিক কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। ইউটাহর অঙ্গরাজ্যের গভর্নর এ ঘটনাকে বর্ণনা করেছেন ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ হিসেবে। রয়টার্স জানিয়েছে, বুধবার দুপুরে ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ৩১ বছর বয়সী কার্ক। সে সময় দূর থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি কার্কের […]