সোমবার, রাত ১২:৩০
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি,

রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪ উইকেটে লঙ্কাবধ করলো বাংলাদেশ

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে জয় পেলো বাংলাদেশ। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক লিটন দাস। লঙ্কান সাবেক অধিনায়ক দাসুন শানাকার ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা। জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি ওপেনার […]

জামায়াত-চরমোনাই আ.লীগের চেয়ে বিষধর: সরওয়ার আলমগীর

উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, হালদা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ১৭ বছর আওয়ামী লীগের যে বিষ দেশবাসী দেখেছে, বিগত ১ বছরে তার চেয়েও বেশি বিষ দেখিয়েছে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল। সন্ত্রাস, চাঁদাবাজের দলে পরিণত হয়েছে জামায়াত ও চরমোনাই পীরের দল। অথচ তারা উল্টো বিএনপির দিকে আঙুল তুলে কথা বলে। শুক্রবার […]

এরদোয়ানকে ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি উপহার জেরুজালেমের পাদরির

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের (রা.) স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন ফিলিস্তিনের জেরুজালেমের গ্রিক অর্থোডক্স পাদরি থিওফিলোস জিয়ানোপোলোস। ৬৩৮ সালে জেরুজালেম দখলের পর খ্রিষ্টানদের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে ওই চুক্তিপত্র স্বাক্ষর করেন হজরত ওমর (রা.)। তুর্কি বার্তা সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন মতে, গত রোববার (১৪ সেপ্টেম্বর) […]

শুভ মহালয়া রোববার, ছুটি নিয়ে যা জানা গেলো

আগামী ২১ সেপ্টেম্বর (রোববার) শুভ মহালয়া। এদিন থেকেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সূচনা হবে। তবে এ বছর মহালয়া উপলক্ষ্যে সরকারি কোনো ছুটি নেই। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা ঘেঁটে দেখা গেছে, মহালয়ার জন্য কোনো আলাদা ছুটি রাখা হয়নি। একইভাবে শিক্ষা মন্ত্রণালয়ের বেশিরভাগ অধিদফতরের প্রকাশিত ছুটির তালিকাতেও মহালয়ার নাম নেই। তবে অনেকেই এদিন ঐচ্ছিক […]

ফিলিস্তিনের পতাকা হাতে ম্যারাথনে তৌসিফ মাহবুব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিত্ব, লুক নিয়ে প্রশংসিত তিনি। তবে এবার আলোচনায় চলে এলেন দীর্ঘ ম্যারাথনে অংশ নিয়ে; যেখানে বিশেষ দৃষ্টি কাড়ে অভিনেতার হাতে থাকা ফিলিস্তিনের পতাকা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে আয়োজন হয় এই ম্যারাথনের। কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে অংশ নেন তৌসিফও। দৌড় শেষে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা […]

বাংলাদেশের গণঅভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করলো ভারত

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করে দিয়েছে ভারত। ‘৩৬ জুলাই: রাষ্ট্র বনাম নাগরিক’ এ নামের প্রামাণ্যচিত্রটি একটি টিভি চ্যানেলে গত আগস্টে প্রচার করা হয়। যা পরবর্তীতে ইউটিউবে প্রকাশ করা হয়। জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার দোহাই দিয়ে প্রামাণ্যচিত্রটি ব্লক করে দিয়েছে ভারত। প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার। তিনি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব […]

সাংগঠনিকভাবে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করতে পারিনি: নাহিদ ইসলাম

সাংগঠনিকভাবে এক বছরে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করা যায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার সকালে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় নাহিদ এ মন্তব্য করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা নিজেদের একটা অর্জন বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, […]

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহর ৫৪তম জন্মদিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের আজকের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন অজস্র দর্শকের এই স্বপ্নের নায়ক। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৫ বছর বয়সেই মৃত্যু হয় তার। অল্প কয়েক বছরের জীবনে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক এবং গুটি কয়েক বছরের ক্যারিয়ারে অভিনয়গুণে জায়গা করে নেন দর্শকহৃদয়ে। তবে এখনো তার […]

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হবে। এর আগে, গত ১৬ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নিজ হলে প্রবেশ করতে হবে। তারপর গেট বন্ধ হবে। […]

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মাওলানা মামুনুল হকসহ শীর্ষ আলেমরা

ইমারাত-এ-ইসলামিয়ার (তালেবান সরকার) আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ সাতজন প্রখ্যাত আলেম। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রতিনিধিদলটি রাজধানী কাবুলে পৌঁছায়। দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান। […]