মিরপুরে আগুন: নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেবে বিএনপি ও জামায়াত

রাজধানীর মিরপুরে কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াত। মঙ্গলবার (১৪ অক্টোবর) জামায়াতের পক্ষ থেকে দলটির আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেন। এদিকে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাড়িয়েছে। […]
বাবা-মায়ের ভরণপোষণ দেন না রিপন মিয়া, স্ত্রী-সন্তানকে অস্বীকার

দেশের এখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সবাই যাকে ‘রিপন ভিডিও’ নামেই চেনেন। অনেক আগে থেকে ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তুঙ্গে। বিজ্ঞাপন, সিনেমার প্রচারণাসহ বিভিন্ন কাজেও যুক্ত হতে দেখা গেছে রিপন মিয়াকে। তবে এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের ‘অস্তিত্ব’। মা-বাবা গরিব বলে তাদের পরিচয় দিতে চান না রিপন […]
কথা রাখল না ইসরায়েল, গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ

জিম্মি ও বন্দি মুক্তিসহ বিভিন্ন শর্ত পূরণের লক্ষ্যে যুদ্ধবিরতি চলছে ইসরায়েল ও হামাসের মধ্যে। ইতোমধ্যে ট্রাম্পের উপস্থিতিতে মিশরে বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে সই হয়েছে গাজা শান্তি চুক্তি। এরই ধারাবাহিকতায় সর্বশেষ রোববার ও সোমবার জিম্মি ও বন্দি মুক্তি হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে। ফলে ফিলিস্তিন আর ইসরায়েলে বিরাজ করছে উৎসবের মতো পরিস্থিতি। ঠিক এমন অবস্থায় আবারও […]
এফএও’র কাছে নয়া তিন খাতে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ এর কাছে তিনটি নতুন খাতে সহায়তা চেয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এগুলো হচ্ছে— গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি, ফল রফতানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন এবং ফসল পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিশেষ করে স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ […]
মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। এ ছাড়াও ঘটনাস্থলে যাচ্ছে আরও ৩টি ইউনিট। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, ১১টা ৪০ […]
জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

জেন-জিদের টানা বিক্ষোভের মুখে অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি রেডিও আরএফআই জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে এক গোপন চুক্তির পর তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রয়টার্স জানায়, গত দুই সপ্তাহ ধরে দেশজুড়ে চলছিল দুর্নীতি, দারিদ্র্য ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তরুণদের (জিন-জি দের) নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ। […]
নির্বাচনে কোনো দলের সাথে আসন সমঝোতায় যাবে না হেফাজত

হেফাজতে ইসলাম দেশের পরবর্তী জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক জোট বা আসন সমঝোতায় অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সোমবার (১৩ অক্টোবর) দলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত উল্লেখ করে তিনি বলেন, হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। তাই জাতীয় নির্বাচনে […]
বিভাগের নামে আঞ্চলিক দ্বন্দ্ব উসকে দেয়া হচ্ছে

|| মিযানুর রহমান জামীল || নোয়াখালী কুমিল্লাকে বাদ দিয়ে চট্টগ্রাম কেন আলাদা বিভাগে পরিণত হচ্ছে? এর পেছনে নিগুঢ় কোন রহস্য লুকিয়ে আছে কিনা বিষয়টা যাচাই-বাছাই করা দরকার। নোয়াখালী বা কুমিল্লা দুটো জেলাকে বিভাগ না দিলেও দেশের ওরকম কোন সমস্যা হবে না যে রকম সমস্যা বা সংকট তৈরি হবে চট্টগ্রামকে জুমল্যান্ড-ভিত্তিক বিভাগে পরিণত করলে। অথচ সেখানে […]
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় এ তথ্য। আগের দিন, আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই তহবিল কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা […]
আফগানিস্তানের ১৯ চেকপোস্ট দখল, বহু সশস্ত্র সদস্যকে হত্যা: দাবি পাকিস্তানের

কাবুলে হামলার জবাবে সীমান্তে পাক বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে আফগান তালেবান বাহিনী। এরপর পাল্টা তালেবান বাহিনীর সীমান্ত চৌকিতে হামলা চালিয়ে ১৯টি চেকপোস্ট দখল এবং বহু চেকপোস্ট ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। রাতভর এ হামলায় কয়েক ডজন তালেবান ও সশস্ত্র বন্দুকধারী নিহতও হয়েছে বলে দাবি দেশটির নিরাপত্তা সূত্রগুলোর। রোববার (১২ অক্টোবর) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি […]