রবিবার, ভোর ৫:৪৯
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি,

যেসব সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হলো

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আলাদা তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন সকালে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কড়া নিরাপত্তায় শীতাতপ […]

ট্রাফিক বক্সের সামনে কান্নারত শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ করেছে কনস্টেবল

ঢাকার কলাবাগানে পুলিশ বক্সের সামনে কাঁদতে থাকা এক শিশুকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে একজন ট্রাফিক পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে। এই অভিযাগে তাকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের বন্দর থানা-পুলিশ, এরপর আজ সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই বিষয়ে বন্দর থানার ওসি লিয়াকত আলী কালবেলাকে বলেন, আমরা তাকে গতকাল রাতে আমাদের হাতে পেয়েছি। কারাগারে যাওয়া মো. […]

শাপলা চত্বরে গণহত্যা হয়নি, হয়ে থাকলেও শেখ হাসিনা জানতেন না: ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যা হয়নি বলে দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন। আর গণহত্যা হয়েও থাকলেও তা হলে তৎকালীণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন না বলে জানান তিনি। সোমবার (২০ অক্টোবর) জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক […]

বাংলাদেশের পর স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে প্রথম ওয়ানডে জয়ের পর স্পিন শক্তি বাড়াতে নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ। সিরিজের মাঝে এবার একই পথে হেঁটেছে ওয়েস্ট ইন্ডিজও। তারাও বাড়িয়ে নিচ্ছে স্পিন শক্তি। ক্যারিবীয় স্কোয়াডে যুক্ত হতে যাচ্ছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেইন। দল সূত্রে জানা গেছে,৩২ বছর বয়সী আকিল সোমবার (২০ অক্টোবর) রাতেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া, […]

নির্বাচনে ১ লাখ সেনা ও দেড় লাখ পুলিশ মাঠে থাকবে: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে। একই সঙ্গে দায়িত্ব পালন করবে দেড় লাখ পুলিশ। ভোটের দিন সারা দেশে দায়িত্ব পালন করবে সাড়ে ৫ লাখ আনসার। সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন […]

মেট্রো চলাচলের সময় বাড়ল আরও এক ঘন্টা

মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। এখন থেকে প্রতিদিন সকালে মেট্রোরেল চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে। সময় বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। যাত্রীরা […]

প্রতীক পছন্দের শেষ দিন আজ, শাপলায় অনড় এনসিপি!

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে গত কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এ নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি, সাক্ষাৎ-বৈঠক। কিন্তু এখনো দুপক্ষই অনড় নিজ অবস্থানে। গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল এনসিপি। পরবর্তীতে সে দুই […]

বিএনপি-জামায়াতের পরস্পরবিরোধী বক্তব্য কাম্য নয়: মামুনুল হক

জামায়াতে ইসলামী ও বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, গত আওয়ামী রেজিমের জুলুমের শিকার বিএনপি-জামায়াত উভয়ই। একসঙ্গে জেল খেটে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে (মজলুম) দুই রাজনৈতিক দলকে আমরা পরস্পর বিরোধী দেখতে চাই না। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে’ […]

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ খেলবে না আফগানিস্তান

সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর আফগানিস্তানে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাকতিকা প্রদেশের একাধিক স্থানে চালানো এ হামলায় ৩ আফগান ক্রিকেটারসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। আগামী মাসে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এ টি-টোয়েন্টি সিরিজ হওয়ার […]

‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’

‘আমার একটা হাত নাই, এটা আর্টিফিশিয়াল (কৃত্রিম) হাত। ওরা (পুলিশ) বাড়ি মেরে সেটাও ভেঙে ফেলছে। আমার কাছে কি এত টাকা আছে যে আবার একটা হাত কিনে নেব? এটা কি কোনো রাষ্ট্রের কাজ হতে পারে?’— এমন করেই ক্ষোভ প্রকাশ করছিলেন আতিকুল ইসলাম, যিনি শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের হামলায় আহত হয়েছেন। আতিকুলসহ কয়েক শ ব্যক্তি […]