বুধবার, সন্ধ্যা ৬:৪২
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি,

ভারী বৃষ্টিপাতে মিরপুরে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি

রাজধানীতে হঠাৎ হওয়া বৃষ্টিপাতে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে হওয়া এ বৃষ্টিতে মিরপুরের সড়কে জমে গেছে পানি। এতে ব্যহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।

মিরপুরের ট্রাফিক এলার্টে জানানো হয়, বৈরি আবহাওয়া ও ভারী বৃষ্টিপাত এর কারণে ট্রাফিক মিরপুর বিভাগের বিভিন্ন পয়েন্টে (মিরপুর-১০, বি আর টি এ, মিরপুর-০১) জলাবদ্ধতার কারণে ধীর গতিতে যানবাহন চলাচল করছে।

যানজট নিরসন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মিরপুর ট্রাফিক বিভাগের ডিসির দিকনির্দেশনায় টিম ট্রাফিক মিরপুর বিভাগ নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে বলেও জানানো হয়।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *