বুধবার, সকাল ১০:১২
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি,

ঢাকায় আবারও বাসে আগুন

ঢাকায় আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের এক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সূত্রাপুরে মালঞ্চ বাস পার্ক করা অবস্থায় ছিল। দুর্বৃত্তরা আগুন দিলে আমাদের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে […]

ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী মারা গেছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব এবং জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) […]

‘আপনাদের জন্য বঙ্গোপসাগর অপেক্ষা করছে’: চরমোনাই পীর

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন- আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালানোর কোনো জায়গা নেই। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে পাঁচ দাবিতে ৮টি রাজনৈতিক দলের সমাবেশে সভাপতির […]

রাজধানীতে দুপুরে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর পল্টনে গণসমাবেশ করবে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া ৮ দল। জনদুর্ভোগের কথা মাথায় রেখে ২ থেকে ৪টা পর্যন্ত কর্মসূচি শেষ করার পরিকল্পনা তাদের। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে হাজার হাজার নয়, বরং লাখ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা দলগুলোর। এর আগে সোমবার (১০ নভেম্বর) পল্টনে ইসলামী আন্দোলন […]

ভোলায় ৩০ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

ভোলায় গত ৩০ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ভোলা সদরে ২ জন, দৌলতখানে ১ জন, লালমোহনে ৪ জন, তজুমদ্দিনে ১ জন এবং চরফ্যাশনে ২ জন রয়েছেন। ভোলা সদর: ভোলা সদরে দুইজন আত্মহত্যা করেছেন। রোববার (৯ […]

আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টের গেটসহ কয়েকটি এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে […]