মঙ্গলবার, সকাল ৭:৩০
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি,

ঢাকায় সকালে দুই বাসে আগুন

রাজধানীতে শাহজাদপুর এবং মেরুল বাড্ডায় সকালে আধাঘণ্টার ব্যবধানে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

সোমবার ভোরে ভিক্টর পরিবহন এবং আকাশ পরিবহনের দুইটি বাসে আগুন দেওয়ার খবর আসে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার জানিয়েছেন।

ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনে এবং সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তিনি বলেন বাস দুইটিতে কীভাবে আগুন লাগে তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।

তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন রোজিনা আক্তার।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *