বুধবার, সকাল ৯:০২
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি,

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় কাঁচা বাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে পুড়ে গেছে বাজারের ৩০ থেকে ৩৫টি দোকান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *