বুধবার, দুপুর ১:০৯
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি,

পটিয়া মাদরাসার সদরে মুহতামিম মুফতী আহমদ উল্লাহর ইন্তেকাল

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস, হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর বিশিষ্ট খলিফা মুফতী হাফেজ আহমদ উল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার অফিসিয়াল পেইজে জানানো হয়, মরহুমের জানাজা আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টায় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *